Girl Guides
"স্কয়ার হাই স্কুল এন্ড কলেজ" প্রতিষ্ঠার পর থেকেই নানাভাবে গাইডিং এর কার্যাবলীর সাথে সম্পৃক্ত রয়েছে। ২০২২ সালের ২৯শে আগস্ট প্রতিষ্ঠানটির ৩০০ জন মেয়ে শিক্ষার্থীকে দীক্ষাদানের মাধ্যমে এই সম্পৃক্ততা আরও দৃঢ়তা লাভ করে এবং রাজশাহী অঞ্চলে প্রথম শতভাগ দীক্ষা প্রাপ্ত প্রতিষ্ঠানের গৌরব অর্জন করে।
সুশৃঙ্খল জীবনযাপন, আত্মউন্নয়ন এবং সঙ্কটময় যেকোনো পরিস্থিতি মোকাবেলার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে আমাদের গাইড দল।
